ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোংলায় কাস্টমসের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে ব্যবসায়ী-শ্রমিকদের মানববন্ধন

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু, বাগেরহাট।

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১০:৫১ পূর্বাহ্ন

banglahour

মোংলা কাস্টমস হাউসের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। রোববার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা পৌর মার্কেট চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইপিজেড ব্যবসায়ী মো. নাসির তালুকদার, বন্দর ব্যবসায়ী মাহবুবুর রহমান মানিক, ব্যবসায়ী এমরান হোসেন ও শ্রমিক নেতা মো. আলাউদ্দিন।

বক্তারা বলেন, "কাস্টমসের কমপ্লিট শাটডাউন এবং 'মার্চ টু এনবিআর' নামে ঘোষিত ধর্মঘট রাজস্ব আদায়ে বড় বাধা সৃষ্টি করছে। এসব কর্মসূচি দেশের অর্থনীতি ও স্থিতিশীলতার জন্য হুমকি। যারা এ ধরনের কর্মসূচি পালন করছেন, তারা আওয়ামী লীগের দোসর এবং বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন।

তারা আরও বলেন, আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাদের চাকরি থেকে বরখাস্ত করে সেখানে নতুন প্রজন্মের শিক্ষিত বেকার যুবকদের নিয়োগ দেওয়া উচিত। আন্দোলন অব্যাহত থাকলে মোংলা কাস্টমস হাউস ঘেরাও, মানববন্ধনসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯