ঢাকা, ২ আগস্ট ২০২৬, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় নিহত ৩

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ দিন আগে) ১ আগস্ট ২০২৬, শনিবার, ১২:৫৬ অপরাহ্ন

banglahour


খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় নিহত ৩
খুলনা জেলার দিঘলিয়া থানার গাজীরহাটের আমবাড়ীয়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা শেখ শিহাবের স্ত্রী, কন্যা ও শ্যালিকা। দুর্ঘটনার সময় তারা মোটরসাইকেলে করে খুলনা থেকে কালিয়ায় ফিরছিলেন।


দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মোটরসাইকেলে চালকসহ দুইজন প্রাপ্তবয়স্ক নারী ও একটি শিশু খুলনা থেকে কালিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে দিঘলিয়া থানার গাজীরহাটের আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

 মোটরসাইকেলচালক শেখ শিহাব শারীরিকভাবে সুস্থ রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে উথলী গ্রামসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯