ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বটিয়াঘাটায় জমি বিরোধে হত্যাকাণ্ড, ৩ জন গ্রেফতার

অপরাধ | ব্যুরো প্রদান,খুলনা।

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ৪:৪৪ অপরাহ্ন

banglahour

খুলনার বটিয়াঘাটায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে শংকর প্রসাদ মন্ডল (৬০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

খুলনা জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন জানান, গত রাতে বটিয়াঘাটা থানার এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল সুখদাড়া গ্রামে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—
১. স্বপন মন্ডল (৭৩), পিতা-মৃত নগেন্দ্রনাথ মন্ডল
২. কালিদাসী মন্ডল (৬৫), স্বামী-স্বপন মন্ডল
৩. নুপুর মন্ডল (৩০), স্বামী-সঞ্জয় মন্ডল

পুলিশ জানায়, ভিকটিম শংকর প্রসাদ মন্ডল ও স্বপন মন্ডল পরস্পর ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। নিহত শংকর মন্ডল খুলনা শহরের ফুলমার্কেট এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন।

গত ২৮ জুন শংকর মন্ডল গ্রামের বাড়ি গিয়ে দেখতে পান তার দখলীয় জমিতে অভিযুক্তরা বাঁধ দিয়ে মাছের ঘের করেছেন। তখন তিনি কোদাল দিয়ে সেই বাঁধ কাটতে শুরু করেন। এ সময় অভিযুক্তরা ঘটনাস্থলে গিয়ে লাঠিসোটা দিয়ে শংকর মন্ডলের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ২৯ জুন বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। পুলিশের তদন্তে গ্রেফতারকৃত স্বপন মন্ডল ও নুপুর মন্ডল আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ মামলার তদন্ত কার্যক্রম চলছে খুলনা জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুর রহমানের নির্দেশনায়।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম