ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

বিশ্ব | সাজেদা পারভীন, বিশেষ প্রতিনিধি, ঢাকা।

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১১:০৬ অপরাহ্ন

banglahour

বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে আজ সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

প্রায় ১৫ মিনিটব্যাপী এই ফোনালাপটি উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চমৎকার সম্পর্কের প্রশংসা করা হয় এবং উভয় দেশই ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।

প্রধান উপদেষ্টা ইউনূস ও মার্কো রুবিওর এই আলোচনা দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও অংশীদারিত্বমূলক সম্পর্কের প্রতিফলন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম