দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও বিনাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় উপজেলার দেশমা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিম গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আযম সোহেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল, এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি পরিবেশ-সচেতনতাও একটি জরুরি দায়িত্ব।
বক্তারা আরও জানান, এই কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ফলজ ও ভেষজ গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
