ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গোবিন্দগঞ্জে মাটি খুঁড়ে দেশীয় অস্ত্র, ইয়াবা ও ল্যাপটপ উদ্ধার

অপরাধ | গোপাল মোহন্ত, ,প্রতিনিধি, গাইবান্ধা ।

(১ বছর আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ৩:৫৭ অপরাহ্ন

banglahour

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, নকল পিস্তল, ইয়াবা ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ভাই ভাই সমিতির আড়ালে সন্ত্রাসী কার্যক্রম চালানো ৪ জন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাত ৯টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত, গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে গোবিন্দগঞ্জ শহরের হীরকপাড়া এলাকায় অবস্থিত ভাই ভাই সমিতির কার্যালয়ে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মাটি খুঁড়ে প্যাকেটজাত অবস্থায় উদ্ধার করা হয়:

২৫টি বড় হাটুয়া,

৫টি চাইনিজ কুড়াল,

১টি নকল পিস্তল,

মোবাইল ফোন,

ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম।

আটককৃতরা হলো:

আজাদ মিয়া (৫২) – ভাই ভাই সমিতির পরিচালক, পিতা: জাহিদুল ইসলাম

মোশাররফ হোসেন (২৮) – পিতা: আলেছ হোসেন

মেহেদী হাসান (২৫) – পিতা: আসাদুল ইসলাম

আসাদুল ইসলাম (৬১) – পিতা: মৃত মোজাম্মেল হক

তাদের শনিবার সকালে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভাই ভাই সমিতির আড়ালে চাঁদাবাজি, সুদের কারবার ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।এই সফল অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি জানিয়েছেন।


অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম