ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ৪:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২৯ অপরাহ্ন

banglahour

ফাইল ফটো।

ঢাকা: মানুষের উন্নয়নের জন্য দরকার হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে নূর পরশ। 

পরশ বলেন, আমাদের ঐক্যবদ্ধ ও ধৈর্য্যশীল থাকতে হবে। কারণ, বিএনপি-জামায়াত পায়ে পাড়া দিয়েও ঝগড়া বিবাদ করতে চাইবে। তারা বহির্বিশ্বে দেখাতে চাইবে, আমরা অত্যাচারী, কর্তৃত্ববাদী। আমাদের দোষ হচ্ছে, বঙ্গবন্ধু কন্যার জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগ তিন-তিনবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে।

যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, মানুষের উন্নয়নের জন্য দরকার হলে বঙ্গবন্ধু কন্যা আজীবন ক্ষমতায় থাকবে। এর কোনো বিকল্প নেই। এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হচ্ছে শেখ হাসিনার জন্য। আরেকবার যেন শেখ হাসিনা ক্ষমতায় আসে তা সাধারণ মানুষ চায়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম