ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অপরাজনীতি দেখতে চাই না” — মোংলায় মতবিনিময়ে বিএনপি নেতা কৃষিবিদ শামীম

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু, বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ৬ জুলাই ২০২৫, রবিবার, ৯:৩৬ অপরাহ্ন

banglahour

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, “আমরা আর অপরাজনীতি দেখতে চাই না। দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানে। গণমাধ্যমকর্মীদের ভূমিকা ছিল সাহসী ও গুরুত্বপূর্ণ। আপনারা সমাজের আয়না, নির্ভয়ে কাজ করে সত্য ঘটনা তুলে ধরুন।রোববার (৬ জুলাই) বাগেরহাটের মোংলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান।প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীম আরও বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার ১৭ বছরের দুঃশাসন ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক নেতাকর্মী এবং সাংবাদিকরা একসাথে লড়েছেন। আগামী দিনে এই লড়াই আরও তীব্র হবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে জাতিকে সঠিক তথ্য জানাতে হবে। কেউ দলীয় প্রভাব দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন, গণমাধ্যম স্বাধীন, আপনারা নির্ভয়ে লিখুন। মোংলাকে একটি সুন্দর সমাজে পরিণত করতে সাংবাদিকদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন রিপন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মোংলা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ শেখ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসান গাজী প্রমুখ।মতবিনিময় সভা শেষে প্রেস ক্লাব উন্নয়নে নিজস্ব তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দেন বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম