টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুর্ঘটনাটি ঘটে সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে, ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়কে।ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহীদুল্লাহ জানান ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাঘিল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মধুপুরগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন।”দুর্ঘটনায় আহত বাকিদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। ওসি শহীদুল্লাহ আরও জানান বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার কারণ ও দায়ীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
