ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশে হানাহানি হতে পারে

রাজনীতি | মো: সাফায়েত খান ওপেল, প্রতিনিধি, ধামরাই (ঢাকা)।

(১ বছর আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১১:১৪ পূর্বাহ্ন

banglahour

জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, এখন স্থানীয় সরকার নির্বাচন দিলে দেশে হানাহানি ও অস্থিরতা সৃষ্টি হবে। তিনি বলেন, শেখ হাসিনা ও তার সরকার সেটাই চায়, এবং বুঝে না বুঝে কেউ কেউ সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছেন।সোমবার (৮ জুলাই) ধামরাই উপজেলার সানোড়া ও সোমভাগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন মুরাদ। বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কার আন্দোলনের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এই সভাগুলো অনুষ্ঠিত হয়।তিনি আরও বলেন, সরকারের নিয়ন্ত্রণহীন অবস্থা এখন স্পষ্ট। এ অবস্থায় জাতীয় নির্বাচন এড়িয়ে স্থানীয় সরকার নির্বাচন দিলে শুধু সংঘাত ও বিশৃঙ্খলাই বাড়বে। ষড়যন্ত্রকারীরা এটিই চায়। দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার এই নীলনকশা আমাদের ঠেকাতেই হবে।মুরাদ অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী হামলা, মামলা, গুম ও নির্যাতনের শিকারহয়েছেন। সেই বর্বরতার ইতিহাস জনগণ ভুলে যায়নি। সভায় উপস্থিত ছিলেন: সানোড়া ইউনিয়নের সভা অনুষ্ঠিত হয় কালামপুর বাজারে, সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী ফজলুল হক সোমভাগ ইউনিয়নের সভা হয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, সভাপতিত্ব করেন আফছার উদ্দিন মাস্টার এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন: এম এ জলিল, আনছার আলী, আবু তাহের মুকুট, খন্দকার আইয়ুব, লোকমান হোসেন দেওয়ান, এবাদুল হক জাহিদ, শাহজাহান হোসেন শিপু, ইসমাইন হোসেন সুমন প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা দ্রুত নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম