ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

বিশ্ব | সাজেদা পারভিন, বিশেষ প্রতিনিধি, ঢাকা।

(১ বছর আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৪:১৫ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আজ মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ-এর মান্যবর সেক্রেটারি প্রফেসর হালুক গোরগুন (Prof. Haluk Gorgun)। সাক্ষাৎটি ঢাকার সেনাসদরে অনুষ্ঠিত হয়। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি বর্তমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপর গঠনমূলক আলোচনা হয়। সাক্ষাতে তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়। সেনাপ্রধান বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে তুরস্কের সহায়তা এবং সহযোগিতায় আধুনিক যুদ্ধসরঞ্জাম উৎপাদন ও প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষই দুই দেশের সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও কার্যকর করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক, কারিগরি ও শিল্প সহযোগিতা সম্প্রসারণের এই উদ্যোগকে আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম