ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

জাতীয় | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা ।

(১ বছর আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৫:৪৯ অপরাহ্ন

banglahour

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার (Defence Industry Agency - DİE) প্রধান প্রফেসর হালুক গোরগুন (Professor Haluk Görgün)। এ সময় তাঁর নেতৃত্বে তুর্কি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রতিরক্ষা প্রযুক্তি, যৌথ উৎপাদন, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন তারা। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে তুরস্কের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ হলেও আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে সক্ষমতা অর্জন সময়ের দাবি। তাই অংশীদারিত্বমূলক সহযোগিতা আমাদের স্বনির্ভরতার পথে এগিয়ে নেবে। প্রফেসর হালুক গোরগুন বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং বিভিন্ন যৌথ প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, তুরস্ক বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে বিশ্বাস করে এবং প্রতিরক্ষা শিল্পে টেকসই উন্নয়নের জন্য আমরা পাশে থাকতে চাই। সাক্ষাৎ শেষে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করতে আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম