দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দাফনের ১৫ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে হাবিবুর রহমান নামের এক ব্যক্তির লাশ।
বুধবার (৯ জুলাই) বেলা ১১টায় উপজেলার কাকড়াপালি কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের উপস্থিতিতে দিনাজপুর সিআইডি পুলিশের একটি দল লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
সিআইডি পুলিশের এসআই আসাদ হোসেন জানান, ২০২৪ সালের ২৭ এপ্রিল জমি-জমা সংক্রান্ত বিরোধে হাবিবুর রহমানের মৃত্যুর ঘটনা ঘটে। পরে হাবিবুর রহমানের মেয়ে ববিতা খাতুন ওই মৃত্যুকে কেন্দ্র করে একই গ্রামের মনোয়ার হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে কবর থেকে লাশ উত্তোলন করা হয় বলে জানান তদন্ত সংশ্লিষ্টরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
