ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গোপালপুরে জন্ম নিল ‘পাঁচ পা’-ওয়ালা বাছুর, এলাকাজুড়ে চাঞ্চল্য

সারাদেশ | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১:১৭ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইলের গোপালপুরে এক বিরল ও বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছে একটি গরুর বাছুর। স্বাভাবিক চার পায়ের পাশাপাশি অতিরিক্ত একটি পা নিয়ে জন্ম নেওয়া এই বাছুরটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। এমন ঘটনা আগে কেউ চোখে দেখেনি— শুনেই কৌতূহলী মানুষ ভিড় করছেন দূরদূরান্ত থেকে।

ঘটনাটি ঘটেছে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গারালিয়া পাড়া গ্রামে। স্থানীয় কৃষক মো. শাহিন মিয়া জানান, তার একটি গাভী শনিবার সন্ধ্যায় একটি বাছুর প্রসব করে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পরই পরিবারের সদস্যরা দেখতে পান, বাছুরটির সামনের অংশে রয়েছে একটি বাড়তি পা।

বাছুরটির পেছনে রয়েছে দুইটি পা আর সামনে তিনটি পা, মোট পাঁচটি পা নিয়ে সে দিব্যি হাঁটাচলা করছে। প্রথমে পরিবারটি ভয় পেলেও পরে বুঝতে পারেন এটি কোনো রোগ নয়, বরং এক জেনেটিক বৈশিষ্ট্যের ফল। এরপরই আশপাশের গ্রাম থেকে ভিড় জমাতে থাকেন শত শত উৎসুক মানুষ। কেউ ভিডিও করছেন, কেউ ছবি তুলে দিচ্ছেন সামাজিক মাধ্যমে।

গ্রামের প্রবীণ বাসিন্দা মো. মুক্তার হোসেন বলেন,জীবনে এমন কিছু দেখিনি। গরুর পাঁচ পা! আগে শুনিনি, বিশ্বাসও করিনি। আজ নিজের চোখে দেখে হতবাক হয়ে গেলাম।

বাছুরটির মালিক শাহিন মিয়া বলেন, প্রথমে ভয় পেয়েছিলাম। পরে প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করি। ডাক্তার এসে দেখে বলেন কোনো সমস্যা নেই। এখন আমরা বাছুরটির জন্য বিশেষ যত্ন নিচ্ছি। অনেকে বলছে এটা নাকি সৌভাগ্যের লক্ষণ।

এ বিষয়ে গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোর্শেদ বলেন,বাড়তি অঙ্গসহ জন্ম নেওয়া ঘটনাটি জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকতে পারে। এটি খুবই বিরল ঘটনা। যতক্ষণ না অন্য কোনো জটিলতা দেখা দেয়, এটি বাছুরটির স্বাস্থ্যে বড় ধরনের প্রভাব ফেলবে না। বিরল এই বাছুরকে ঘিরে গ্রামীণ জনপদে তৈরি হয়েছে একধরনের উৎসবমুখর পরিবেশ। একপাশে বিজ্ঞানের ব্যাখ্যা, অন্যপাশে সৌভাগ্যের বিশ্বাস— দুইয়ের মাঝেই জন্ম নিয়েছে এক ব্যতিক্রমী প্রাণ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম