ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শ্রমিকদের পেটে ভাত থাকলে উৎপাদন বাড়বে ফরিদপুরে শ্রম সচিব

সারাদেশ | শেখ মনির হোসেন, প্রতিনিধি, ফরিদপুর ।

(১ বছর আগে) ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ৩:৩৭ অপরাহ্ন

banglahour

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, শ্রমিকদের পেটে যদি ভাত না থাকে, তাহলে কলকারখানায় উৎপাদনও থমকে যাবে। শ্রমিকদের জীবনমান নিশ্চিত করাই উৎপাদন বৃদ্ধির চাবিকাঠি।” তিনি জানান, ইউরোপ-আমেরিকার মতো বাংলাদেশের শ্রমিকরাও যেন যথাযথ সুযোগ-সুবিধা পান, সে লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।শুক্রবার (১১ জুলাই) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সচিব আরও বলেন, “শ্রম আইন ২০০৬ সংশোধনের কাজ চলছে, যাতে এটি আরও শ্রমবান্ধব হয়। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মালিকপক্ষকে আন্তরিক হতে হবে। তবে শ্রমিকদেরও উচিত অযৌক্তিক দাবি তুলে উৎপাদন ব্যবস্থাকে বিঘ্নিত না করা। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাহ হোসেন। এর আগে এ এইচ এম সফিকুজ্জামান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয় ভবনের উদ্বোধন করেন।
ফরিদপুরে শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সচিব এ এইচ এম সফিকুজ্জামান। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম