চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মপরিষদ ও বিভাগীয় দায়িত্বশীলদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী একটি শিক্ষাশিবির।
শনিবার (১২ জুলাই) বেলা ১টায় দামুড়হুদা উপজেলার দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন বলেন, “ভাত, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা—এই মৌলিক অধিকার নিশ্চিত করতে জামায়াত দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। মানবতার কল্যাণ সাধনই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”
দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আবেদ-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, কুরআন প্রশিক্ষণ বিভাগের জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন ও জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর আব্দুল গফুর, যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেকসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী আদর্শে সামাজিক শৃঙ্খলা, শিক্ষার প্রসার এবং সংগঠনকে শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
