ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সারাদেশ | মুজাহিদ প্রিন্স,প্রতিনিধি, পটুয়াখালী।

(১ বছর আগে) ১২ জুলাই ২০২৫, শনিবার, ২:৩০ অপরাহ্ন

banglahour

ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় শহীদ জিয়াউর রহমান হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে গিয়ে শেষ হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা “আমার ভাই কবরে, সন্ত্রাসীরা উল্লাস করে”, “খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “জ্বালো জ্বালো আগুন জ্বালো”, “খুন-ধর্ষণ-নিপীড়ন, রুখে দাও জনতা”—এমন নানা স্লোগানে পুরো ক্যাম্পাস প্রকম্পিত করে তোলে।

সমাবেশে বক্তারা বলেন, “স্বাধীন বাংলাদেশের বুকে চব্বিশ এক ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে। আবার কেউ যদি এই বাংলায় মধ্যযুগীয় কায়দায় ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাহলে বাংলার ছাত্রজনতা ঘরে বসে থাকবে না। মিটফোর্ডে লাল চাঁদের ওপর নারকীয় হামলা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।তারা আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ সবসময় অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে।

শিক্ষার্থীরা অবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম