ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঢাকায় ব্যবসায়ী হত্যা: কলাপাড়ায় ছাত্র-জনতার মশাল মিছিল

অপরাধ | মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রতিনিধি

(১ বছর আগে) ১২ জুলাই ২০২৫, শনিবার, ১১:১৬ অপরাহ্ন

banglahour

ঢাকার মিডফোর্ড এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ী লালচাঁন ওরফে সোহাগকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি শুরু হয়। এতে শিক্ষার্থী, যুব সমাজ, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন — ‘আমরা কলাপাড়াবাসী’র সভাপতি নাজমুস সাকিব, সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী তানজিল জামান জয় প্রমুখ। বক্তারা বলেন, প্রকাশ্যে এক সাধারণ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার চরম ব্যর্থতা। প্রশাসনের নিষ্ক্রিয়তা, অপরাধীদের প্রতি রাজনৈতিক প্রশ্রয় এবং বিচারহীনতার সংস্কৃতিই এমন হত্যাকাণ্ডকে উৎসাহিত করছে।

তারা আরও বলেন, দেশজুড়ে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। সরকার চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে ব্যর্থ। এই হত্যার দ্রুত বিচার এবং বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সমাবেশে বক্তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সকল ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম