ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালুখালীর মাঝবাড়ী আলিম মাদ্রাসা পরিদর্শন করলেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান

শিক্ষা | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(১ বছর আগে) ১৩ জুলাই ২০২৫, রবিবার, ৮:৪৩ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক হঠাৎ করেই রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী সিদ্দিকীয়া আহম্মদিয়া সেরাতুল হক আলিম মাদ্রাসা পরিদর্শনে আসেন। রবিবার (১৩ জুলাই) হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের পরীক্ষাকালীন সময়ে তিনি পরীক্ষা কেন্দ্র ও মাদ্রাসা চত্বরে পৌঁছান। পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ মোঃ নূরূল ইসলাম, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসানসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ। পরিদর্শনকালে বোর্ড চেয়ারম্যান শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি, ছাত্রছাত্রীদের হাজিরা বহি, ক্লাস রুটিন এবং বিগত বছরের ফলাফলের নথিপত্র গভীরভাবে পর্যালোচনা করেন। তিনি মাদ্রাসার সার্বিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কীভাবে প্রতিষ্ঠানটিকে আরও মানসম্পন্ন করা যায়— সে বিষয়ে নানা দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। স্থানীয় শিক্ষকমহল ও শিক্ষার্থীরা চেয়ারম্যানের এ আকস্মিক পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা প্রকাশ করছেন, এর মাধ্যমে মাদ্রাসার শিক্ষা ও শৃঙ্খলা আরও দৃঢ় হবে।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম