চট্টগ্রাম: চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড ৭ জুলাই থেকে এনসিটি টার্মিনালের দায়িত্ব গ্রহণের পর থেকে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে উল্লেখযোগ্য উন্নতি দেখা দিয়েছে।
পরিচালনার প্রথম সাত দিনে (৭ জুলাই থেকে ১৩ জুলাই) গড়ে দৈনিক ৩,১৮১ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা পূর্ববর্তী সময়ে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালনায় (১ থেকে ৬ জুলাই) দৈনিক গড় ২,৯৫৬ টিইইউএসের তুলনায় প্রায় ২২৫ টিইইউএস বেশি।
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল দীর্ঘদিন সাইফ পাওয়ারটেক লিমিটেডের কাছে ছিল। ৬ জুলাই ২০২৫ তারিখে তাদের সঙ্গে বন্দরের চুক্তি শেষ হওয়ায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ৭ জুলাই থেকে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড এই দায়িত্ব গ্রহণ করে।
৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ড্রাইডক লিমিটেড ১০টি জাহাজের কন্টেইনার লোডিং-আনলোডিং সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমানে টার্মিনালের ৪টি জেটে একযোগে ৪টি জাহাজে অপারেশন চলছে। ড্রাইডক কর্তৃপক্ষ এই উন্নতির ফলে বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
