ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে মা ও দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার

অপরাধ | ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ১৪ জুলাই ২০২৫, সোমবার, ১২:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪৭ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের ভালুকা উপজেলায় তালাবদ্ধ একটি ঘর থেকে মা ও দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ভরাডোবা এলাকার একটি বাড়ি থেকে এই লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন—আনজুমান আরা (৩২) ও তার দুই শিশু সন্তান—মেয়ে ফাতেমা (৭) ও ছেলে রাহুল (৫)। তারা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক পরিবারের সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রতিবেশীরা ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে তিনজনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবীর  জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় তাদের হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ কিংবা পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে পুলিশ। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম