ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতীয় নির্বাচনে মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেবে

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ৩:১০ অপরাহ্ন

banglahour

ঢাকা:  জাতীয় নির্বাচনে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে। মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেবে। উপ-নির্বাচনগুলোতে ভোটারের উপস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন বলে  মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (৩ জানুয়ারী) এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি এক হিসাব তুলে ধরে বলেছে উপ-নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি পাঁচ শতাংশের বেশি হয়নি। এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও বানোয়াট।

সেতুমন্ত্রী বলেন, শীত ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা ভোট দিতে এসেছিলেন। সবগুলো উপ-নির্বাচনে ২৫ শতাংশের বেশি ভোটাররা ভোট প্রদান করেছেন। স্পষ্টভাবে বলা যায়, জাতীয় নির্বাচনে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে। মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেবে। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম