ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুলিয়ারচরে প্যানেল চেয়ারম্যান লিটনের অপসারণ দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

অপরাধ | এম.এ. হালিম, ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৪:১৫ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কুলিয়ারচরের ওসমানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিটন মিয়ার বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।আজ মঙ্গলবার সকালে উপজেলার নাজিরদীঘী গ্রামে স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্যানেল চেয়ারম্যান লিটন মিয়া ২০২৫ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রাপ্ত ভিজিএফের চাল অসহায়দের মাঝে বিতরণ না করে আত্মসাৎ করেন। এছাড়া টিআর ও কাবিখা প্রকল্পের অধীনে সরকারি বরাদ্দের অর্থ আত্মসাৎ এবং সড়ক সংস্কারের নামে সাধারণ মানুষের কাছ থেকেও লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সভাপতি হাজী আবুল কাসেম, উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ দ্বীন ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সাদিরুজ্জামান বাছির, ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সহ আরও অনেকে।বক্তারা বলেন, এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। তাই তারা সরকারের কাছে দ্রুত লিটন মিয়াকে প্যানেল চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সংবাদ সম্মেলন শেষে লিটন মিয়ার অপসারণ দাবিতে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম