ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ ও সমাবেশ

রাজনীতি | এস.এম. হাসিবুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

(১ বছর আগে) ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৪:১৬ অপরাহ্ন

banglahour

গোপালগঞ্জে ‘জুলাই যোদ্ধাদের’ উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জুলাই যোদ্ধাদের আয়োজনে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খোরশেদ মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক ফজলে রাব্বি, ইসলামী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সভাপতি শাহ পরাণ সুজন, বোদা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী তানবিরুল বারী নয়ন প্রমুখ।

বক্তারা গোপালগঞ্জে আন্দোলনকারী ‘জুলাই যোদ্ধাদের’ উপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তারা প্রশ্ন তোলেন—“যারা নিজের জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে, তাদের ওপর কীভাবে এমন হামলা হতে পারে  পুলিশ ও প্রশাসন তখন কী করছিল 

বক্তারা বলেন, এই হামলার দায় ইন্টারিম গভর্নমেন্ট এড়াতে পারে না। পঞ্চগড়েও ফ্যাসিবাদের দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—তাদের গ্রেফতার করলেও দ্রুত মুক্তি পেয়ে যাচ্ছে।

সমাবেশ থেকে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একইসঙ্গে পঞ্চগড়সহ সারাদেশে আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

 

 

Ask ChatGPT

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯