গোপালগঞ্জে ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখা। একইসঙ্গে সংগঠনের ঘোষিত জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আসর শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আজিজুল হক, এমএইচ লোকমান, অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন সুমন, খালেদ হাসান জুম্মন, অধ্যাপক মো. আজিজুর রহমান, অধ্যাপক জৈন উদ্দিন, শহর আমীর মাও. আব্দুল হক, সদর আমীর মাও. নজরুল ইসলাম, শহর নায়েবে আমীর অধ্যাপক বদরুজ্জামান রুবেল, সদর নায়েবে আমীর মো. নুরুদ্দিনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।সমাবেশে জেলা আমীর বলেন, বর্তমান সরকার গণতন্ত্র, বাকস্বাধীনতা ও সভা-সমাবেশের অধিকার হরণ করছে। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে জামায়াত ঘোষিত সাত দফা দাবির বাস্তবায়ন জরুরি।তিনি কিশোরগঞ্জবাসীকে ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে অংশগ্রহণ করে সমাবেশ সফল করার আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
