ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার।

সারাদেশ | জহির রায়হান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

(১ বছর আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৪:২৬ অপরাহ্ন

banglahour

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে  ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী ছাত্তার মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর অবস্থায় শিশুটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা শিশুটি খেলার ছলে পাশের বাড়ির ছাত্তার মিয়ার বাড়িতে যায়। তখন ছাত্তার মিয়া শিশুটিকে ২০ টাকা দিয়ে ঘরে ডেকে নেয় এরপর আদর করার কথা বলে তাকে ধর্ষণ করে।

এতে শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হলে সে কান্নাকাটি করতে করতে বাড়িতে  আসে।

শিশুটির মা জানান, মেয়েকে রক্তাক্ত অবস্থায়  ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা আলোচনার পর ১৯ জুলাই (শনিবার) নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত মো. ছাত্তার মিয়া মেরকুটা (উত্তর পাড়া) এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্তার মিয়া এলাকায় একজন কুখ্যাত লম্পট ও অসামাজিক ব্যক্তি হিসেবে পরিচিত।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি এবং আসামিকে গ্রেপ্তার করে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম