ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পটুয়াখালীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির উদ্বোধন

সারাদেশ | মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী প্রতিনিধি।

(১ বছর আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৪:২৮ অপরাহ্ন

banglahour

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে জেলার গেজেটভুক্ত ২৪ শহীদের স্মরণে ২৪টি বৃক্ষ রোপণ করা হয়। প্রতিটি গাছের পাশে শহীদের নাম ও অবদান সংবলিত ফলক স্থাপন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচির পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে ২০২৪ সালের ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা যে আত্মত্যাগ করেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের আর ফিরে পাওয়া যাবে না, তবে এই বৃক্ষগুলো বহু বছর ধরে তাঁদের স্মৃতি বহন করবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম