ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মির্জাগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

অপরাধ | মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী

(১ বছর আগে) ২০ জুলাই ২০২৫, রবিবার, ৬:২০ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর মির্জাগঞ্জে তানিয়া বেগম (৩৫) নামে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত তানিয়া উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহরখালী গ্রামের মাহবুব ফকিরের স্ত্রী। তিনি খুলনার হাজী মহসীন রোডের বাসিন্দা আতিক মল্লিকের মেয়ে। তানিয়া-মাহবুব দম্পতির একটি ছেলে (১৮) ও একটি মেয়ে (১১) সন্তান রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার কিছু আগে তানিয়াকে মুমূর্ষু অবস্থায় স্বামী মাহবুব ফকির ও দুই-তিনজন সহযোগী নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাকে মৃত ঘোষণা করেন এবং তার গলার বাম পাশে একটি কালো দাগ দেখতে পেয়ে সন্দেহভাজন মৃত্যুর খবর মির্জাগঞ্জ থানা পুলিশকে দেন।মৃত ঘোষণা শোনার পরই তানিয়ার স্বামী ও সাথে আসা ব্যক্তিরা মরদেহ ফেলে রেখে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।পরিবারের দাবি: পরিকল্পিত হত্যাকাণ্ড
নিহত তানিয়ার ভাই সাগর মল্লিক দাবি করেন, “আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বোন জামাই মাহবুবের পাশাপাশি জমি-সংক্রান্ত বিরোধে জড়িত বাহিরের লোকজনও জড়িত থাকতে পারে।” তিনি বলেন, “মৃত্যুর পর লাশ ফেলে পালিয়ে যাওয়া নিজেরাই প্রমাণ করে কিছু একটা গোপন করার চেষ্টা চলছে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, “লাশের গলায় একটি কালো দাগ ছিল, যা সন্দেহজনক। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের স্বামী ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। এখনো মামলা হয়নি, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, গৃহবধূর মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম