ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রুশ দূর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৫:০৮ অপরাহ্ন

banglahour

রাশিয়ার দূর-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) ভয়াবহ একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। প্রায় ৫০ যাত্রী নিয়ে একটি সোভিয়েত আমলের অ্যান্টোনভ এএন-২৪ মডেলের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানে থাকা সকল যাত্রীই প্রাণ হারিয়েছেন।

রাশিয়ার জরুরি সেবা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বিমানটি ছিল প্রায় ৫০ বছরের পুরনো। বিধ্বস্তের পর বিমানের ধ্বংসাবশেষে আগুন ধরে যায়। একটি হেলিকপ্টার থেকে জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখা যায় বলে জানানো হয়।

ঘটনাস্থলটি ঘন বনাঞ্চলে অবস্থিত। সেখানে পৌঁছাতে উদ্ধারকারী দলকে বিশেষভাবে প্রস্তুত হতে হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা গেলেও রয়টার্স ভিডিওটির সত্যতা নিশ্চিত করতে পারেনি।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে। তবে দুর্গম অঞ্চল ও অগ্নিকাণ্ডের কারণে কাজ ব্যাহত হচ্ছে।

এই দুর্ঘটনা রাশিয়ার বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে, বিশেষ করে পুরনো বিমান ব্যবহার নিয়ে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম