ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে জামায়াত মিয়া গোলাম পরওয়ার

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১০:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০৯ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জনগণ যদি জামায়াতে ইসলামীর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে ইসলামিক কল্যাণ রাষ্ট্রে সব ধর্ম, জাতি ও বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করবে।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের চেচুড়ী দারুস সুন্নাহ দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,ইসলামই একমাত্র সকল মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে। অতীতে এ দেশের অমুসলিম সম্প্রদায়ের উপর অত্যাচার-নির্যাতনের সময় জামায়াতই তাদের পাশে দাঁড়িয়েছে। ২০০১ সালে এমপি নির্বাচিত হওয়ার সময় হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আমাকে ভোট দিয়েছিলেন। আমি সেই আমানত রক্ষা করতে সচেষ্ট ছিলাম।

সাবেক এই এমপি আরও বলেন,আমার সময় ডুমুরিয়া-ফুলতলা অঞ্চলে প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হয়েছিল। স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, মন্দির, শ্মশান, রাস্তাঘাট সবখানে উন্নয়নের ছোঁয়া পৌঁছেছিল। সন্ত্রাস দমনে দৃশ্যমান ভূমিকা রাখায় মানুষ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছিল। কিন্তু বিগত সরকারের সময়ে এই জনপদ আবারও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

বর্তমানে বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশন সমস্যাকে ‘মরণ ফাঁদ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন,আমার সময় খাল খনন ও নদী ড্রেজিংয়ের মাধ্যমে পানি নিষ্কাশন নিশ্চিত করা হয়েছিল। বর্তমানেও আমি প্রশাসনের সঙ্গে কথা বলে দশটি পাম্প ও সম্প্রতি দুটি হেভিওয়েট পাম্প আনার ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ, সুযোগ পেলে এই অঞ্চলের পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান করব। তিনি সকলকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। পথসভা ছাড়াও একই দিন উপজেলার বরুনা, কাঠালতলা ও টোলনা এলাকায় পৃথক তিনটি জনসভা অনুষ্ঠিত হয়। এসব জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম