ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জুলাই শহীদদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জামায়াত আমীরের

রাজনীতি | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১০:১৩ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, "অন্তর্বর্তীকালীন সরকার শহীদ পরিবারগুলোর কাছে অনেক আশার বাণী শুনিয়েছিল, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সিলেট মহানগরীর শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দিতে সরকার ব্যর্থ হয়েছে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েও সরকার তাদের দায়িত্ব পালন করেনি। আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে প্রথমেই আহত যোদ্ধাদের চিকিৎসার নিশ্চয়তা এবং শহীদ পরিবারের যথাযথ সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করব।

প্রতিবেশী দেশের সঙ্গে মর্যাদাসম্পন্ন সম্পর্ক চেয়ে জামায়াত আমীর বলেন প্রতিবেশী দেশ অগ্রাধিকার পেতে পারে, তবে বড়ভাইসুলভ আচরণ কাম্য নয়। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ আমরা মেনে নেব না। রাষ্ট্রের স্বার্থেই সম্মানের ভিত্তিতে সম্পর্ক হতে হবে।

দুর্নীতিবিরোধী লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন দেশে একটি যুদ্ধ শেষ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। সামনে আরেকটি যুদ্ধ হবে আর তা হবে দুর্নীতির বিরুদ্ধে।

চা শিল্প প্রসঙ্গে জামায়াত আমীর বলেন সরকারি অব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতার অভাবে চা শিল্প এখন রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। দেশের সর্বত্রই এখন সিন্ডিকেট ও চাঁদাবাজির রাজত্ব চলছে। যে দল নিজের কর্মীদের চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে মুক্ত করতে পারে না, তাদের হাতে দেশ নিরাপদ নয়। এ সময় তিনি প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার ও বিচার কার্য সম্পন্ন করে আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন—

জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের,

সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান,

স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

ডা. শফিকুর রহমান এই রাষ্ট্রের সব মানুষ যেন সমান মর্যাদা পায়, তা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম