ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচনের জন্যও প্রস্তুত, আন্দোলনেও প্রস্তুত: ধামরাইয়ে বিএনপি নেতা তমিজ উদ্দিন

রাজনীতি | মো: সাফায়েত খান ওপেল, ধামরাই (ঢাকা) প্রতিনিধি

(১ বছর আগে) ২৫ জুলাই ২০২৫, শুক্রবার, ৯:৩৬ অপরাহ্ন

banglahour

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন বলেছেন, “বিএনপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। একইসঙ্গে, নির্বাচন আদায়ে রাজপথে নামতেও প্রস্তুত রয়েছে দলটি। আমাদের প্রস্তুতি দুই দিকেই।”

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় বিএনপি নেতা ফটো মিয়ার স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তমিজ উদ্দিন আরও বলেন, “বিএনপি একটি নির্বাচনমুখী দল, গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল। গত ১৭ বছরে বহু ত্যাগ স্বীকার করেছি—নেতাকর্মী হত্যা, গুম, মামলা, কারাবরণ—সবকিছুই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ। আমরা চাই জনগণ যাকে ভোট দেবে, তিনি যেন ক্ষমতায় যেতে পারেন। এটা আমাদের নীতিগত অবস্থান।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, “নতুন নির্বাচনের সম্ভাবনাকে ঘিরে একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত। কিন্তু বিএনপি তার আদর্শে অটল। জনগণকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাবো।”

স্মরণসভায় বক্তারা বলেন, প্রয়াত ফটো মিয়া ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক। ধামরাই বিএনপির জন্য তার অবদান অপরিসীম। রাজনৈতিক জীবনে দলমতের ঊর্ধ্বে তার গ্রহণযোগ্যতা ছিল প্রশংসনীয়।

দোয়া মাহফিলে সুতিপাড়া ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল বাছেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান ফরহাদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, যুবদল নেতা রেজোয়ানুর রহমান রবিনসহ অন্য নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম