ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা শিপইয়ার্ড সড়কের দ্রুত সংস্কারের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ২৫ জুলাই ২০২৫, শুক্রবার, ৯:৪৩ অপরাহ্ন

banglahour

খুলনা মহানগরীর ব্যস্ততম রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত সড়কের সংস্কার দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩১ নম্বর ওয়ার্ড শাখা। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ হাজারো এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, “সড়কটির কাজ দীর্ঘদিন ধরে চার লেন করার অজুহাতে ফেলে রাখা হয়েছে। এতে প্রতিদিন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে, জনভোগান্তি চরমে পৌঁছেছে। যদি কেউ কাজের নামে চাঁদা দাবি করে, তাহলে এলাকাবাসীই তাদের প্রতিহত করবে ইনশাআল্লাহ।”
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কাজ শেষ করার আহ্বান জানান এবং তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

৩১ নম্বর ওয়ার্ড আমির নূর হুসাইন বাবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি ফিরোজ মাহমুদের পরিচালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন লবণচরা থানা আমীর মো. মোজাফফর হোসেন, সাবেক থানা আমীর মোল্লা নাসির উদ্দীন, সেক্রেটারি মাহমুদুল হাসান জিকো, ছাত্রশিবির নেতা হাফেজ নাইম ইসলাম, শ্রমিক নেতা মো. সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলনের খুলনা জেলা প্রচার সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, প্রায় ১৫ বছর ধরে সড়কটির অবস্থা করুণ। বর্ষা এলেই গর্ত ও কর্দমাক্ত পরিস্থিতিতে চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। বান্দাবাজার, চানমারী বাজারসহ লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

তারা অবিলম্বে সড়কটির সংস্কার কাজ শুরু না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম