ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র চলছে কিন্তু কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না শফিকুল আলম তুহিন

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ২৫ জুলাই ২০২৫, শুক্রবার, ৯:৫০ অপরাহ্ন

banglahour

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র চলছে। কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান, কোনো ষড়যন্ত্রই এই দলকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না।

শুক্রবার (২৫ জুলাই) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ১৬ ও ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা নির্বাচনকে ব্যাহত করার ইঙ্গিত। কিন্তু আমরা জনগণের শক্তিতে সব ষড়যন্ত্র রুখে দেব। বিএনপি কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি, হবেও না।

স্বাধীনতার ইতিহাস প্রসঙ্গে তুহিন বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সততার প্রতীক। স্বাধীনতা যুদ্ধের প্রারম্ভে রাজনৈতিক নেতৃত্ব যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিল, তখনই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার স্বাধীনতার ঘোষণা জাতিকে উদ্দীপ্ত করেছিল। জিয়াউর রহমান শুধু ঘোষণাই দেননি, চৌকস ‘জেড ফোর্স’ গঠন করে বীরত্বের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার কোনো রাজনৈতিক প্রতিনিধিত্বশীল নয়। তাদের উচিত দ্রুত নির্বাচন দিয়ে দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়া।”

তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে। শপথের নামে রাজনৈতিক প্রতারণা চলছে। বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে জেল-জুলুম সহ্য করেও দল ছাড়েনি।

অনুষ্ঠানসমূহে উপস্থিত নেতৃবৃন্দ:

১৬ নম্বর ওয়ার্ডে
সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা কামাল।
বিশেষ অতিথি ছিলেন:

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু

চৌধুরী হাসানুর রশিদ মিরাজ

সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি

সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ

সাবেক আহ্বায়ক সাজ্জাদ আহসান পরাগ

সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি
সঞ্চালনা করেন: ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন লাবু বিশ্বাস।

২০ নম্বর ওয়ার্ডে
সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন:

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু

চৌধুরী হাসানুর রশিদ মিরাজ

থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি

সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ

মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মজিবর রহমান

সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি
সঞ্চালনায় ছিলেন: ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়ারা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম