খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা বলেছেন, “পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও মানবাধিকারের হত্যাকারী। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন ঘটেছে। কিন্তু তার দোসররা এখনও দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির নেতাকর্মীদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এবং সন্ধ্যায় খুলনার দৌলতপুর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে ডাক দিয়েছেন। বিএনপি যদি আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসে, প্রতিটি পরিবারকে একটি করে চাকরি দেওয়া হবে।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলের উন্নয়ন স্মরণ করে মনা বলেন, মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়, চালু হয় খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি। শহীদ জিয়া প্রথম মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন এবং ডা. আমিনা রহমানকে মন্ত্রী বানান।
দলের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, “যারা জমি দখল, হয়রানি বা অসৎ কার্যকলাপে জড়িত—তাদের বিএনপিতে স্থান হবে না। তদন্ত কমিটি গঠন করে দোষীদের দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হবে।
মহিলা দলের অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ
সভাপতিত্ব করেন খুলনা মহানগর মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন।
বিশেষ অতিথি ছিলেন:
মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী
সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানা ঈসা
চৌধুরী শফিকুল ইসলাম হোসেন
খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. মোহাম্মদ আলী বাবু
প্রধান বক্তা ছিলেন মহানগর মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আলী।
উপস্থিত ছিলেন:
এ্যাড. হালিমা আক্তার খানম, আনজিরা বেগম, নিঘাত সীমা,
কাওসারী জাহান মঞ্জু, শাম্মি চৌধুরী মলি,
পাপিয়া রহমান পারুল, মিসেস মনি,
এবং খালিশপুর থানা বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি
সন্ধ্যায় দৌলতপুর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা।
সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি খবির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন:
শেখ সাদী,
মুরশিদ কামাল,
শেখ ইমাম হোসেন,
নুর ইসলাম বাচ্চু।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন:
খন্দকার ইকবাল কবির, আব্দুর রাজ্জাক, আরব আলী,
মিজানুর রহমান, শেখ নাজিম, মাসুর রহমান রানা,
সেলিম আহসান, লিটন খন্দকার, আল আমিন রতন,
আল আমিন লিটন, সালমা বেগম, মদিনা বেগম,
জাহিদ হাসান খসরু, সত্য নারায়ণ, মাহবুব হোসেন সজল,
খোসনুর রহমান, সিরাজ দেওয়ান, মুকুল শেখ,
শেখ রনি, কাবিদুর রহমান, মাসুদ হোসেন,
আবদুল্লাহ মামুন, গিয়াস উদ্দিন দিপু প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
