ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুর পৌর বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

রাজনীতি | পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ জুলাই ২০২৫, শনিবার, ১২:৫৭ পূর্বাহ্ন

banglahour

পিরোজপুর পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৭৫ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন, পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তৃণমূলে ছড়িয়ে দিতে হবে। সেই সঙ্গে সব ধরনের বিভেদ ভুলে দলকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম