ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশ গড়তে জুলাই পদযাত্রা জামালপুরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে এনসিপির সংবাদ সম্মেলন

রাজনীতি | আলী আকবর, জামালপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ জুলাই ২০২৫, শনিবার, ৭:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৪১ অপরাহ্ন

banglahour

দেশ গড়তে জুলাই পদযাত্রা  কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতৃবৃন্দের জামালপুর আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকালে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জেলা প্রধান সমন্বয়ক লুৎফর রহমান বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।

তিনি জানান, আগামী ২৮ জুলাই জামালপুর শহরে অনুষ্ঠিতব্য পদযাত্রায় অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সংগঠক মোসাদ্দেকুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

লুৎফর রহমান আরও জানান, ২৭ জুলাই শেরপুর জেলা সফর শেষে সন্ধ্যায় নেতৃবৃন্দ জামালপুরে পৌঁছাবেন। ওইদিন রাত ৮টায় শহরের চামড়াগুদাম মাদ্রাসা, হযরত শাহজামাল (র.) মাজার এবং দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে হরিজন পল্লীতে মতবিনিময় করবেন তারা। এরপর জামালপুর শহরে রাত্রিযাপন করবেন কেন্দ্রীয় নেতারা।

২৮ জুলাই সকাল ৯টায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পর ১১টায় পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে শহরের ফৌজদারী মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—এনসিপির কেন্দ্রীয় সদস্য মশিউর আমিন শুভ, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. হিফজুর রহমান বকুল, যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক মো. মোসাদ্দেকুর রহমান, এনসিপি জামালপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ফজলুর রহমান ও শাহিদুর রহমান সম্রাট প্রমুখ।

জাতীয় নাগরিক পার্টির এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম