ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা

সারাদেশ | মো. মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ জুলাই ২০২৫, শনিবার, ৮:২১ অপরাহ্ন

banglahour

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল কাইয়ূম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিনেশ চন্দ্র মজুমদার, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন, ভেটেরিনারি সার্জন ডা. এ বি এম জুনায়েদ রহমান এবং উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম।

অনুষ্ঠানে উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসা থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ জন কৃতী শিক্ষার্থীকে ফুল এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

‘তোমরাই জাতির ভবিষ্যৎ’— ইউএনও

সভাপতির বক্তব্যে ইউএনও আবদুল কাইয়ূম বলেন,
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এই মেধাবী শিক্ষার্থীরা শুধু মঠবাড়িয়ারই নয়, সমগ্র দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। তোমরাই একদিন দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। আজকের এই সম্মাননা তোমাদের আগামী দিনে আরও ভালো করতে অনুপ্রাণিত করবে।

অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম