ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে: চরমোনাই পীর

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ২৬ জুলাই ২০২৫, শনিবার, ১১:০৫ অপরাহ্ন

banglahour

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শনিবার (২৬ জুলাই) বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলন খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সমাবেশে তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ চরম হুমকির মুখে। লুটপাট-দুর্নীতি, চাঁদাবাজি আর অর্থপাচার রুখতে হলে এসব অপরাধীকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলতে হবে। রাষ্ট্রব্যবস্থা পরিবর্তন, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন এখন সময়ের দাবি।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন খুলনা মহানগরের সভাপতি মুফতি আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দলের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এবং মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ।

জামায়াত নেতা পরওয়ারের সংহতি
গণসমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশে এখন দুটি শক্তি কাজ করছে—একটি ইসলামী শাসন চায়, অপরটি চায় না। আমরা চাই একটি কল্যাণমূলক ইসলামি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হোক। আগামীর নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।

সমাবেশে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে খুলনা বিভাগের ছয়টি আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম