ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জুলাই শহীদদের স্মরণে মোংলায় ছাত্রদলের শোক র‌্যালি ও স্মরণসভা

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু, বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ২৮ জুলাই ২০২৫, সোমবার, ৪:২৫ অপরাহ্ন

banglahour

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বাগেরহাটের মোংলায় শোক র‌্যালি ও স্মরণসভা করেছে ছাত্রদল। সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে পৌর মার্কেট চত্বর থেকে এ শোক র‌্যালি বের করা হয়।

শোক র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এমপি মনোনয়ন প্রত্যাশী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম।

বক্তব্যে ডা. ফরিদুল ইসলাম বলেন, “জুলাই আন্দোলন ছিল ন্যায্যতা ও সমতার সংগ্রাম। বিএনপি ও সমমনা দলগুলো দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন চালিয়ে এসেছে। একসময় সেই আন্দোলন তীব্র রূপ ধারণ করলে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যেন আর কখনো ফ্যাসিবাদী শাসনের কবলে না পড়ি।

তিনি আরও বলেন, জুলাইয়ের অর্জন আমাদের ধরে রাখতে হবে। কেউ যেন সেই অর্জন ছিনিয়ে নিতে না পারে—সেজন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

স্মরণসভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর যুবদলের সদস্য সচিব এম. এ. কাশেম, উপজেলা যুবদলের সদস্য সচিব শফরুল হায়দার সুজন, সাবেক ছাত্রনেতা খালেদ মাহমুদ সোহাগ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাসির মুসাল্লী, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর সাগর, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন এবং মোংলা সরকারি কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান শাওন ও সাগর নিলয় প্রমুখ।

স্মরণসভায় নেতারা জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তাদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম