ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

অপরাধ | মো: সাফায়েত খান ওপেল ধামরাই(ঢাকা)

(৯ মাস আগে) ২৮ জুলাই ২০২৫, সোমবার, ৭:০৮ অপরাহ্ন

banglahour

ঢাকার ধামরাই উপজেলায় ২০ পিস ইয়াবাসহ মো. সজিব হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সজিব হোসেন ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে ইয়াবা ও হেরোইন সেবন এবং বিক্রির সঙ্গে জড়িত। তিনি জানান, আজ বেলিশ্বর এলাকার জাহাঙ্গীর নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করেন। তবে পুলিশি উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর পালিয়ে যায়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান বলেন,
২০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন,
মাদক নির্মূলে ধামরাই থানায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। মাদকের খবর পেলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯