ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারতেন না টাঙ্গাইলে নাহিদ ইসলাম

রাজনীতি | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৫:২৬ অপরাহ্ন

banglahour

মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারতেন না এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর দেড়টায় টাঙ্গাইল শহরের নিরালামোড়ে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই দেশে শেরে বাংলা এ. কে. ফজলুল হক ও মওলানা ভাসানীর মতো মহান নেতাদের ইতিহাস থেকে বাদ দেওয়া হয়েছে। এক ব্যক্তিকে জাতির পিতা বানিয়ে ৫৪ বছর ধরে তাঁকে পূজা করা হচ্ছে, যা ইতিহাসের প্রতি অন্যায়।

নাহিদ ইসলাম বলেন, মওলানা ভাসানী ছিলেন একমাত্র রাজনৈতিক নেতা যিনি পাকিস্তানিদের সঙ্গে থাকার অসম্ভবতা বুঝিয়ে দিয়েছিলেন কাগমারী সম্মেলনের মাধ্যমে। তিনি শুধু পাকিস্তানি নয়, ব্রিটিশ ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেও সমানভাবে লড়েছেন।

তিনি আরও বলেন, টাঙ্গাইলের প্রতিটি ইঞ্চি সংগ্রামের ইতিহাস বহন করে। এই মাটিতেই জন্ম নিয়েছিলেন গণমানুষের নেতা মওলানা ভাসানী, যিনি শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব।

ভাসানীর রাজনৈতিক জীবনের শুরুতে আসামে বাঙালি কৃষকদের অধিকার রক্ষার আন্দোলনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আজও সেই আন্দোলনের প্রয়োজন রয়ে গেছে, কারণ আজও আসামে বাঙালি হিন্দু-মুসলমানদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করা হয়।

তিনি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, কৃষক-শ্রমিক আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে মওলানা ভাসানীর ভূমিকা স্মরণ করে বলেন, আমরা ভাসানীর আদর্শকে বুকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম