ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মানবাধিকারের ভয়াবহ চিত্র: এমএসএফ

অনুসন্ধান | বিশেষ প্রতিবেদন

(১০ মাস আগে) ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১০:৩৯ অপরাহ্ন

banglahour

সাংবাদিক  নির্যাতন, নারী, সংখ্যালঘু ও বন্দিদের ওপর সহিংসতা অব্যাহত : এমএসএফ

সাংবাদিকদের বিরুদ্ধে দমননীতি: স্বাধীন মতপ্রকাশে ভয় ও শঙ্কা
জুলাই মাসে দেশের বিভিন্ন জেলায় ৩০ জন সাংবাদিক বিভিন্নভাবে হামলা, হুমকি, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে আইনি হয়রানির মুখোমুখি হয়েছেন ১২ জন। দুজন সাংবাদিককে গ্রেপ্তারও করা হয়েছে। শুধু তাই নয়, ১৪ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় সরাসরি হামলার শিকার হন। আরও চারজনকে লাঞ্ছনা ও হুমকি দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ চিত্র শুধু সাংবাদিকদের নয়, সমগ্র গণমাধ্যমের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে। এমএসএফ-এর ভাষায়, এটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার নামান্তর।

মব তৈরি করে ১৬ জনকে হত্যা, অজ্ঞাতনামা ৫১ লাশ উদ্ধার

বাংলাদেশে জুলাই মাসজুড়ে ঘটে যাওয়া সহিংসতা, নিপীড়ন ও মৃত্যুর বিস্তারিত তথ্য উঠে এসেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সর্বশেষ প্রতিবেদনে। উচ্ছৃঙ্খল জনতার ‘মব সহিংসতা’ থেকে শুরু করে সাংবাদিক নির্যাতন, রাজনৈতিক সহিংসতা, নারী-শিশু নির্যাতন ও কারা হেফাজতে মৃত্যুর মতো মানবাধিকারের চরম লঙ্ঘনের চিত্র এতে তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সংঘটিত ঘটনার ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে এমএসএফ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং প্রায় প্রতিটি ঘটনায় এমএসএফের স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে যাচাই-বাছাই করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

এমএসএফের প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে অন্তত ৫১টি গণপিটুনি বা মব সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ১৬ জন নিহত এবং ৫৩ জন গুরুতর আহত হন। গণপিটুনির শিকার ৩০ জনকে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করা হয়। 

জুলাই মাসে কারা হেফাজতে প্রাণ হারিয়েছেন ১০ জন বন্দি। এর মধ্যে ছয়জন ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এবং বাকিরা বিভিন্ন জেলা কারাগারে। একজন নারী বন্দি থানা হাজতে বিষপান করে আত্মহত্যা করেন, যা প্রশ্ন তোলে বন্দিদের মানবিক পরিস্থিতি নিয়ে।

জুলাই মাসে নারী ও শিশু নির্যাতনের ৩৫২টি ঘটনা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ৫৬টি ধর্ষণ, ১৮টি সংঘবদ্ধ ধর্ষণ এবং ৭টি ধর্ষণ-পরবর্তী হত্যাকাণ্ড। পাঁচজন প্রতিবন্ধী কিশোরী ও নারী ধর্ষণের শিকার হয়েছেন, যা আরও মর্মান্তিক বাস্তবতা তুলে ধরে।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯