ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং গৌরীপুরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে খাল পুনঃখনন ও অবৈধ বাধঁ অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের আহসানপুর-রূকুন্দিপুর-নগুয়া খাল পুনঃখনন, কচুরিপানা পরিষ্কার এবং অবৈধ বাধঁ অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোঃ নূরুল হক।
স্থানীয় নেতৃত্ব ও জনসম্পৃক্ততা
উদ্বোধনী অনুষ্ঠানে গৌরীপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এই অঞ্চলের জলাবদ্ধতা হ্রাস পাবে এবং কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন। শহীদদের স্মরণে এই ধরণের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও চলমান থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
