২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে ঢালিউডের প্রেক্ষাগৃহে ৪টি সিনেমা মুক্তি পাচ্ছে। উৎসবের আমেজকে আরও জমিয়ে তুলতে এবার রোমান্স, ক্রাইম ড্রামা ও পারিবারিক ঘরানার বৈচিত্র্যময় গল্প নিয়ে হাজির হচ্ছেন নির্মাতারা।
নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়, মিরপুরের ঝুটপট্টি, পারিবারিক সম্পর্ক এবং ভর্তিযুদ্ধ-চার ভিন্ন পটভূমির গল্প নিয়ে দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তিপাচ্ছে ‘চিরকুট, ‘কাটপিস ও ‘স্নেহের বন্ধন এবং আগামী ২৩ অক্টোবর ‘অন্যপাতা’ মুক্তি পাচ্ছে।
দুর্গাপূজায় মুক্তি পাওয়া ৪টি সিনেমার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো:
চিরকুট: মুনতাসির আকিব পরিচালিত চিরকুট সিনেমায় নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এটি মূলত ক্যাম্পাস জীবন, বন্ধুত্ব, নস্টালজিয়া ও প্রেমের গল্প।
চিরকুট সিনেমায় অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ এবং সুমন পাটোয়ারী।
ঢাকার ব্লকবাস্টার সিনেমাসসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চিরকুট।
কাটপিস: তরুন নির্মাতা ইফফাত জাহান মমো-র প্রথম সিনেমা কাটপিস। এই সিনেমায় অভিনয় করেছেন তর্শা (নবাগত), শিফাত আমিন শুভ, খল চরিত্রে অভিনয় করেছেন ইমরান আহমেদ সওদাগর।
গার্মেন্টস শিল্পের ঝুট কাপড়ের ব্যবসা, অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে তৈরি একটি ক্রাইম ঘরানার সিনেমা কাট-পিস।
নির্মাতা জানান, কাটপিস’-এ অ্যাকশন দশ্যে কোনো ডামি ব্যবহার করা হয়নি। মূল অভিনয়শিল্পীরাই এই ছবিতে অ্যাকশন দৃশ্যে অংশগ্রহণ করেছেন। মিরপুরে ঝুটের গোডাউনে সিনেমাটির শুটিং হয়েছে।
ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস-সহ দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কাটপিস।
স্নেহের বন্ধন: স্নেহের বন্ধন সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান। স্নেহের বন্ধন সিনেমায় অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌ খান, কাজী হায়াৎ।
পারিবারিক মূল্যবোধ, ভালোবাসা, আবেগ ও মানুষের ভেতরের দ্বন্দ্ব নিয়ে নির্মিত হয়েছে এই ফ্যামিলি ড্রামা সিনেমাটি।
ঢাকার লায়ন সিনেমাস, সৈনিক ক্লাবসহ দেশজুড়ে মোট ১৪টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে স্নেহের বন্ধন।
অন্যপাতা: অন্যপাতা সিনেমা পরিচালনা করেছেন মো. শাহেজাহান। দূর্গাপূজা উপলক্ষে মুক্তির মিছিলে থাকা অন্যপাতা সিনেমায় অভিনয় করেছেন এ্যানি শাকিল, প্রত্যাশা, শাইম, নোমান, অনিমেষ।
চার বিশ্ববিদ্যালয়ের (চুয়েট, চবি, বুয়েট) শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই বছর ধরে ধাপে ধাপে তৈরি করা হয়েছে অন্যপাতা।
আর্থিক টানাপোড়ান, পরিবারের প্রত্যাশা, প্রেম, পরিচয়ের সংকট ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ-তরুণদের জীবনের এমন নানা গল্প নিয়ে অন্যপাতা সিনেমা বানিয়েছেন একদল শিক্ষার্থী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
