খুলনা মহানগরকে মাদকমুক্ত রাখতে অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
৩ আগস্ট নগরীর নয়াবাটি চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে খালিশপুর নয়াবাটি কাচাবাজার এলাকার আব্দুর রহিমের পুত্র মো. সাজ্জাদুল ফরাজি ওরফে হাবিব এবং বঙ্গবাসী এলাকার মো. রফিক মোল্লার পুত্র মো. সাব্বির মোল্লা (২২)-কে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ।
তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের উৎস এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
