ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ভৈরবে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

রাজনীতি | এম এ হালিম ভৈরব প্রতিনিধি,

(১ বছর আগে) ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২২ অপরাহ্ন

banglahour

জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সরকারি এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম বলেন,আমরা আশা করি, আজ বিকেলে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের তারিখ ঘোষণা করে নিজের সম্মান রক্ষা করবেন। আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার হরণ করে জগদ্দল পাথরের মতো বসে ছিল। আমরা আন্দোলন করে সেই পাথর ভেঙেছি, গণঅভ্যুত্থান ঘটিয়েছি।

তিনি আরও বলেন,গত ১৭ বছর ধরে পুলিশের ভয়ে আমাদের নেতা-কর্মীরা ঘুমাতে পারেনি। জেল-জুলুম, নির্যাতন, খুন, গুমের শিকার হয়েছে। ছাত্র ও জনতার আন্দোলনে অবশেষে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। আজ দেশের সব গণতান্ত্রিক দল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, এবং সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিজয় মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম