ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আশুলিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি উদযাপন

রাজনীতি | শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি

(১ বছর আগে) ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১:৩৮ অপরাহ্ন

banglahour

আশুলিয়ায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের’ বর্ষপূর্তি। ৫ আগস্ট মঙ্গলবার সকালে এ উপলক্ষে একটি বিজয় র‍্যালি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ সংগঠনগুলো।

র‍্যালিটি সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকা থেকে শুরু হয়ে গণস্বাস্থ্য হাসপাতালের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

র‍্যালিতে আরও অংশ নেন যুবদল নেতা রকিব দেওয়ান রকি, তাইজুল ইসলাম, শাইদুল ইসলাম, আনিসুর রহমান আনিছসহ বিএনপির স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এই গণজাগরণই ভবিষ্যৎ গণতন্ত্র পুনরুদ্ধারের পথ প্রশস্ত করেছে।

র‍্যালি শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া অনুষ্ঠিত হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম