ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে মাসুদ সাঈদী

রাজনীতি | মো.মিজানুর রহমান পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৩:৫৩ অপরাহ্ন

banglahour

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় নতুন বাস স্ট্যান্ড এলাকার আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে শুরু হওয়া মিছিলটি শহরের টাউন ক্লাব রোডে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সাদা টি-শার্ট পরে ছিলেন, যার সামনে লেখা ছিল ‘মাসুদ সাঈদীর সালাম নিন, দেশ গড়ার সুযোগ দিন’ এবং পেছনে জামায়াতে ইসলামী’র দাঁড়িপাল্লা প্রতীক ছিল।

মিছিলে নেতৃত্ব দেন পিরোজপুর-১ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, “আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। শুধু নিষিদ্ধ করলেই হবে না, তারা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যারা মনে করেন সীমান্ত পার হয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন, তারা বোকার স্বর্গে বাস করেন। ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন আগে রাষ্ট্র ও প্রশাসনিক কাঠামো সংস্কার করতে হবে, তারপরে তারিখ ঘোষণা করা উচিত। কারণ সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে মাসুদ সাঈদী বলেন, “জুলাই শহীদরা শুধুমাত্র নির্বাচনের জন্য জীবন দিয়েছেন না, তারা রাষ্ট্র সংস্কার ও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়ে গেছেন। ৫ আগস্ট আমাদের জন্য একটি নবজাগরণের দিন।”

সমাবেশে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯