ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নড়াইলে ইসলামী ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ শীর্ষক মিছিল ও সমাবেশ

রাজনীতি | মির্জা রন্টু, নড়াইল প্রতিনিধি

(১ বছর আগে) ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:৩৯ অপরাহ্ন

banglahour

জুলাই গণহত্যার বিচার এবং জুলাই মাসকে সনদ ঘোষণার” দাবিতে নড়াইলে ‘জুলাই দ্রোহ’ শীর্ষক বিজয় মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে নড়াইল শহরের চৌরাস্তা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসটার্মিনাল সংলগ্ন মুক্ত মঞ্চে গিয়ে এক সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তারা বলেন,জুলাই মাসে সংগঠিত ইতিহাসের ভয়াবহ গণহত্যা ও নির্যাতনের সঠিক তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার এখন সময়ের দাবি। এক বছর পার হলেও সরকার ‘জুলাই সনদ’ ঘোষণা করেনি। আমরা সরকারকে স্পষ্ট করে দিতে চাই, ৩৬ জুলাইয়ের আগেই এ সনদ ঘোষণা করতে হবে, নচেত প্রয়োজনে আমরা আবারও রাজপথে রক্ত দিতে প্রস্তুত।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা সভাপতি মো. সালাহউদ্দিন, সাবেক সভাপতি মোহাম্মদ খিয়াম উদ্দিন, সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ইসলামী ছাত্রশিবির গত বছর জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণআন্দোলনে নিহতদের “জুলাই শহিদ” আখ্যা দিয়ে প্রতিবার ৫ আগস্ট ‘জুলাই দ্রোহ দিবস’ পালন করে আসছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম